মূর্তি নয়, মহালয়ার আগে প্যান্ডেলের উদ্বোধন : মুখ্যমন্ত্রী

0
229

মহালয়ার আগে পুজো উদ্বোধনের ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় এবং শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিতৃপক্ষের মধ্যে কিভাবে মাতৃ আরাধনার সূচনা করা যায় তা নিয়ে ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির তরফে প্রশ্ন তোলা হচ্ছে। ঘুরিয়ে কার্যত তারই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।