
মূল্যবৃদ্ধির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার রাজভবনের সামনে অবস্থান থেকে কর্মসূচির ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা।
সেইমত নন্দীগ্রামের সীতানন্দ কলেজ থেকে প্রায় ১ কিলোমিটার পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। পোস্টারে লেখা ছিল এত দাম খাব কি। বাজারমূল্যের বিভিন্ন দাম তুলে পোস্টারও ছিল। জানকিনাথ মন্দিরের সভা করেন শুভেন্দু অধিকারী। এদিকে বাজারে দামে লাগাম টানতে তমলুকের বিভিন্ন বাজারে নজরদারি চালিয়েছে প্রশাসনিক অধিকারিকরা। বৃহস্পতিবার তমলুকের বড়বাজার ও রেগুলেটেড মার্কেটে এসডিও, এসডিপিও-ব নেতৃত্বে অভিযান চলে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার আমতলা ও বিষ্ণুপুরে কৃষকবাজাবে অভিযান চালায় টাস্কফোর্সের সদস্যরা।
