মৃতার ময়নাতদন্তে অখুশি পরিবার, দেহ নিতে অস্বীকার 

0
294
পটাশপুরে মৃতা গৃহবধূর দেহের ময়নাতদন্তে খুশি নয় তাঁর পরিবার। পাশাপাশি ময়নাতদন্তের পর দেহ নিতে অস্বীকার করেছেন মৃতার ছেলে-সহ পরিবারের সদস্যেরা।
রবিবার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পটাশপুরের মৃতার দেহের ময়না তদন্ত হয়। উপস্থিত ছিলেন পটাশপুর থানার তদন্তকারী আধিকারিক। উপস্থিত ছিলেন মহিলার ছেলে এবং অন্য পরিজনেরা। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই মহিলার। কিন্তু মৃতার পরিবার এই রিপোর্টে খুশি নয়। পরিবারের দাবি, প্রয়োজনে আদালতের হস্তক্ষেপে তমলুকের বাইরে অন্য কোনও বড় হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে।