মৃতের সংখ্যা নিয়ে চাপানউতোর

0
1475
MRITYER SONKHA NIYE CHAPANUTOR
MRITYER SONKHA NIYE CHAPANUTOR

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। রেলের তরফে ঘোষণা করা হয়েছে ৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন রেলযাত্রী এবং ৩ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে।

যদিও স্থানীয় সূত্রের খবর দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত কামরা বাদে ট্রেনের অক্ষত অংশটিতে যাত্রীদের নিয়ে মালদহের দিকে রওনা দিয়েছে ট্রেন। যাত্রীদের জল এবং খাবারের ব্যবস্থা করেছে রেল। এইমধ্যেই প্রধানমন্ত্রীর তরফে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা এবং রেলের তরফে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদেরও দেওয়া হবে ক্ষতিপূরণ। দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে অংশ পাশের লাইনে ছিটকে পড়েছে তা জেসিবি দিয়ে সরানোর কাজ চলছে। ওই লাইন খালি করে খুব তাড়াতাড়ি ট্রেন পরিষেবা সচল করা হবে।