মৃত্যুমিছিল, সংসদে পেশ বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল

0
203
Death March Disaster Prevention Amendment Bill introduced in Parliament
Death March Disaster Prevention Amendment Bill introduced in Parliament

কেরল, দিল্লি, কেদারনাথ, হিমাচলে প্রকৃতির রুদ্ররোষে মৃত্যুমিছিল চলাকালীন সংসদে বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

বিলটিতে রাজ্য ও জাতীয় স্তরে ডিজাস্টার ডেটাবেস তথা বিপর্যয় সংক্রান্ত তথ্যভাণ্ডার তৈরি করার কথা বলা হয়েছে। এর ফলে দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া যাবে। এই ডেটাবেসে ত্রাণ তহবিলের জন্য বরাদ্দ ও ব্যয় সংক্রান্ত তথ্য এবং কেন্দ্র দ্বারা নির্ধারিত প্রস্তুতি ও পরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি দিল্লি, মুম্বইয়ে মতো মেগা সিটিগুলোর জন্য পৃথক বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো তৈরির কথা বলা হয়েছে। বড় বড় শহর ও রাজ্যের রাজধানীগুলোতে বিপর্যয় মোকাবিলার বিশেষ ম্যানেজমেন্ট অথারিটি গঠনের উপরেও জোর দেওযা হয়েছে। ধসবিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা প্রায় ৩০০ ছুঁইছুঁই।  ওয়েনাড ছাড়া প্রকৃতির রুদ্ররোষে ৭ রাজ্যে ৩২জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, সুদূর দক্ষিণ থেকে উত্তরের কেদারনাথে প্রাণ হারিয়েছেন অনেকে। এনিয়ে কেন্দ্রের মোদী সরকার ও বিরোধীদের মধ্যে জোর তরজা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।