মৃত ৫ সন্তান, একমাত্রকে হারিয়ে হাহাকার মা’র

0
285

৫-৬টি ছেলের মৃত্যুর পর একমাত্র সন্তান বলতে ছিল মেয়ে তামান্নাই। পরিবারের সহায়, সম্বল, নয়নের মণি সেই মেয়েকেই কেড়ে নিয়েছে কালীগঞ্জে জয়ের পর তৃণমূলের বিজয়উল্লাস থেকে ছোড়া স্প্লিন্টার বোমা। আর একমাত্র মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ সন্তানহারা অভাগা মা। মেয়েকে হারিয়ে দিগ্বিদিকশূন্য অবস্থা মায়ের। শোকের গলাতেই সংবাদমাধ্যমকে বলেছেন, মেয়ে হাত চেপে ধরেছিল তাঁর। আর তখনই একদল তৃণমূলের লোক বিজয় মিছিল করতে করতে বাড়ি লক্ষ্য করে বোমাটা ফেলল। ওই সমস্ত মানুষগুলোকে তিনি চেনেন। ওদের সবার নাম না জানলেও। একঝাঁক লোক এসেছে।