
মেটিয়াবুরুজে ট্যাক্সি থামিয়ে বিহারের ব্যবসায়ীর থেকে ৩ লাখ লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যবসায়ী জানিয়েছেন হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ধরেছিলেন।
এরপর মেটিয়াবুরুজে আসতেই ৪ দুষ্কৃতী ট্যাক্সি আটকায়। কিছু বোঝার আগেই অভিযোগ মাথায় বন্দুক ঠেকিয়ে ৩ লাখ টাকা লুঠ করেছে ৪ দুষ্কৃতী। মেটিয়াবুরুজ থানায় অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। আরও এক দুষ্কৃতীর খোঁজ চলছে। আগের থেকে দুষ্কৃতীদের কাছে খবর ছিল বলে অনুমান পুলিশের। দুষ্কৃতীদের জেরা শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
