মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে যাত্রীরা

0
249
Metro outage passengers suffer
Metro outage passengers suffer
বৃহস্পতিবার সকাল থেকেই মেট্রোতে গন্ডগোল। যারফলে দিনের শুরুতেই চরম ভোগান্তিতে অফিসযাত্রী থেকে শুরু করে পড়ুয়ারা।
প্রতি স্টেশনেই প্রায় ১০ মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর গামী মেট্রো। মেরো সূত্রে খবর বৃহস্পতিবার সকাল ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। এরপর নেতাজি ভবন, মহানায়ক উত্তমকুমার স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে দীর্ঘ ক্ষণ। স্টেশনে এবং মেট্রোর মধ্যে ঘোষণা করা হচ্ছে, লাইন ক্লিয়ার হলে তবেই ট্রেন ছাড়বে। কিন্তু কিসের জেরে এই গন্ডগোল, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। অফিসের ব্যস্ত সময়ে ট্রেন থেমে থেমে চলার কারণে যাত্রীরা ট্রেন থেকে নেমে রাস্তায় উঠে আসেন। ফলে ওই সময়ে বাসগুলিতেও ভিড় বেড়ে যায়। যার জেরে নাজেহাল ব্যস্ত সময়ে অফিস বা কলেজমুখী যাত্রীরা।