মেডিক্যাল কাউন্সিলর বৈঠক বাতিল, ইস্তফা ২ চিকিৎসকের

0
117
MEDICAL COUNCIL ER BOITHAK BATIL
MEDICAL COUNCIL ER BOITHAK BATIL
আর জি করকাণ্ডের মধ্যেই এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল হয়ে গিয়েছে। এরইমধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে দুই চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায় ইস্তফা দিয়েছেন।
চিঠিতে লিখেছেন আর জি কর বিতর্কে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কয়েকজন সদস্যের নাম জড়িয়েছে। কাউন্সিলের সভাপতিকে দেওয়া চিঠিতে তাঁরা লিখেছেন বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সদস্যদের কাউন্সিল থেকে দূরে রাখাতে হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে পদক্ষেপের দাবি জানানো হয়েছে চিঠিতে। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবিও তোলা হয়েছে। এরইমধ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় বৈঠক বাতিল করা হয়েছে বলে খবর। সব সদস্যকে ই মেল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে জানানো হয়েছে। আর জি করকাণ্ডে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভীক দে, বিরূপক্ষ বিশ্বাস সহ বেশ কয়েকজনের নাম জড়িয়েছে।