মেডিক্যাল কাউন্সিলের টিম পাঠান, নাড্ডাকে চিঠি সুকান্ত-র

0
234
NADDA K CHITHI SUKANTA R
NADDA K CHITHI SUKANTA R

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজ পরিদর্শনের অনুরোধ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ-খুনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক-নার্সরা। নিরাপত্তার দাবিতে বিভিন্ন হাসপাতালে এখনও বিক্ষোভ আন্দোলন চলছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার।