গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk মেডিক্যাল কাউন্সিলে দুর্নীতিগ্রস্তরা, সরব ইন্দ্রনীল  

    মেডিক্যাল কাউন্সিলে দুর্নীতিগ্রস্তরা, সরব ইন্দ্রনীল  

    0
    291
    Corrupt in Medical Council Sarab Indranil
    Corrupt in Medical Council Sarab Indranil
    অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস-র মতন দুর্নীতিগ্রস্ত চিকিৎসকরা যখন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের মাথা হয়ে থাকে তখন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের ভয় পেয়ে কাজ করাটা খুব স্বাভাবিক। নথি সহকারে এক্স পোস্টে এমনই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা ইন্দ্রনীল খান।
    তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল রাজ্যের সমস্ত জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত রকমের কাজ কর্ম দেখাশোনা করে, আর সেখানেই মাথা হয়ে বসে রয়েছে দুর্নীতিগ্রস্ত দুই চিকিৎসক অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। আর রাজ্যের স্বাস্থ্যদফতর আর জি কর-কাণ্ডের পর তাঁদের একের পর এক কীর্তি সামনে আসা সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁদের পদে বহাল রেখেছে। যা আবারও রাজ্যের স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ইন্দ্রনীল খান আরও লিখেছেন, শিক্ষা দফতরে যেরকম কুন্তল-শান্তনুর মতন মাফিয়ারা ছিল, স্বাস্থ্য দফতরেও ঠিক সেরকম কেউ রয়েছে কিনা খুঁজে বের করা দরকার।