গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk মেয়রের বিরুদ্ধে প্রতীকী শিরদাঁড়া নিয়ে বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের

    মেয়রের বিরুদ্ধে প্রতীকী শিরদাঁড়া নিয়ে বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের

    0
    221
    এবার প্রতীকী শিরদাঁড়া নিয়ে কলকাতা পুরসভায় মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন ইঞ্জিনিয়াররা। কদিন আগেই জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানে শিরদাঁড়া তুলে দিয়েছিলেন সিপি বিনীত গোয়েলের হাতে।
    কার্যত একই দৃশ্য দেখা গিয়েছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ইঞ্জিনিয়ারদের একাংশের। তাঁদের দাবি কলকাতার মেয়র এবং পুরসভার শিরদাঁড়া ভেঙে গিয়েছে। তাই মেয়রকে প্রতীকী শিরদাঁড়া দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ইঞ্জিনিয়াররতা। শনিবার টক টু মেয়রে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে একটি বক্তব্য রাখেন। তার জেরেই এই বিক্ষোভ দেখিয়েছেন ইঞ্জিনিয়াররা। তাঁদের দাবি মেয়রের শিরদাঁড়া বেঁকে গিয়েছে। কলকাতা পুরসভার অফিসাররা যেভাবে মেরুদণ্ড বিকিয়ে কাজ করছেন তাঁর বিরুদ্ধে আন্দোলন চলবে। তাঁদের অভিযোগ মেয়রে নির্দেশে কাজ করতে গিয়ে বলির পাঁঠা হচ্ছেন। সব কিছুতেই ইঞ্জিনিয়ারদের দোষ দেওয়া হচ্ছে।