গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মেয়ের বিচার চাই, গর্জে উঠল জয়নগরও

    মেয়ের বিচার চাই, গর্জে উঠল জয়নগরও

    0
    811
    একদিকে যখন বিচারের দাবিতে গণইস্তফা, অনশন, অভয়া পরিক্রমা ঘিরে উত্তাল কলকাতা, তখন এলাকার মেয়ের বিচার চেয়ে পথে নেমেছেন জয়নগরের বাসিন্দারাও। কৃপাখালিতে রাস্তা অবরোধ করে ধষ্ঠীর সকালেও বিক্ষোভ দেখিয়েছেন এলাকার বাসিন্দারা।
    পরিবারের মতই তাঁরাও বলছেন সিটের তদন্তে ভরসা নেই। সিবিআই তদন্তের দাবি তুলেছেন। এরইমধ্যে সেখানে গিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। কথা বলেছেন নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে। শিশুর বাবা ফের একবার বলেছেন সেদিন মহিষমারি থানার পুলিশ ব্যবস্থা নিলে তাদের মেয়েকে হারাতে হত না। সেই পুলিশের তদন্তে কিভাবে আস্থা রাখবেন।