
যতদিন না পর্যন্ত তাঁদের মেয়ের সঠিক বিচার হচ্ছে, ততদিন পৃথিবীর যে প্রান্তেই মুখ্যমন্ত্রী যাক না কেন তাঁকে এই বিষয়ে তাঁকে কথা শুনতেই হবে। তিনি যেখানেই যান না কেন, তাঁকে এই বিষয় তাড়া করে বেড়াবে।
লন্ডনে কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন আর জি করের নির্যাতিতার বাবা-মা। তাঁদের মন্তব্য, শুধু লন্ডনই নয় সাড়া বিশ্বজুড়ে সকলে তাঁদের মেয়ের উপর ঘটে যাওয়া নৃশংসতার বিচার চাইছে। লন্ডন তারই প্রতি ফলন মাত্র। গোটা দেশের মানুষও তাঁদের সঙ্গে রয়েছে। মুখ্যমন্ত্রী জোকার হয়ে গেছেন।উনি বুজতেই পারছেন না উনি কি করছেন। এদিকে, নির্যাতিতার মা বলেছেন, তাঁদের মেয়ে একজন সরকারি হাসপাতালের চিকিৎসক ছিল, আর কর্মরত থাকা অবস্থায়ই তাঁকে ধর্ষণ-খুন করা। যা আদতে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানেই হয়েছে।
তাঁর আরও মন্তব্য, পশ্চিমবঙ্গ তার নিজের মেয়ের বিচার চায়। আর সেই বিচার তারা যেকোনও মূল্যেই ছিনিয়ে আনবেন।








