মেয়ে চুরির অভিযোগে চুল কেটে বাবা-মা-দাদাকে মার

0
625
Mayer churir avijoge baba maa dada r chul kete mar
Mayer churir avijoge baba maa dada r chul kete mar
চুরির অভিযোগে ডোমজুড়ে পরিচারিকা তরুণীর বাবা-মা-দাদাকে ৪ দিন ধরে কারখানায় আটকে রেখে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর হাওড়ার ডোমজুড়ে আবাসউদ্দিন, নিজামউদ্দিন এবং ইসা লস্কর নামে স্থানীয় ব্যবসাযীর পরিবারে পরিচারিকার কাজ করতেন আক্রান্ত পরিবারের মেয়ে দিনকয়েক আগে ওই তরুণী প্রেমিককে বিয়ে করে চলে যান। ব্যবসাযী লস্কর পরিবারের অভিযোগ ওই তরুণী ২০ লাখ টাকা নিয়ে পালিয়েছে। এই অভিযোগে তরুণীর মা-বাবা এবং দাদাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কারখানায় ৪ দিন আটকে রাখা হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করে ব্যবসায়ীর পরিবার। মারধরের ভিডিও ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। চুল কেটে শাস্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।