মেয়ে হওয়ায় স্ত্রীকে বাড়ি ছাড়া করায় গ্রেফতার স্বামী  

0
163
MAYE HAOYAE STREE K BARI CHARA KORA A GREFTAR SWAMI
MAYE HAOYAE STREE K BARI CHARA KORA A GREFTAR SWAMI
মেয়ে হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মাত্র ২১ দিনের মেয়েছে নিয়ে পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতেই গ্রেফতার করা হয় নবকুমার মণ্ডলকে।
জানা গিয়েছে গড়িয়ার বাসিন্দা নবকুমারের সঙ্গে মাত্র এক বছর আগে বিয়ে হযেিল হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা তনুশ্রী হালদারের। সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর বিয়ে করেন তাঁরা। তনুশ্রীর অভিযোগ বিয়ে কিছুদিন পর থেকেই অত্যাচার শুরু করেন নবকুমার ও তাঁর বাবা-মা। ২ লাখ টাকা পণও নেয় বলে অভিযোগ। এরইমধ্যে মেয়ে জন্ম দেওয়ায় অত্যাচার আরও বেড়ে যায় বলে অভিযোগ তনুশ্রীর। শেষপর্যন্ত  ২১ দিনের মেয়ের নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলে দাবি তনুশ্রীর। যদিও নবকুমারের দাবি তাঁকে তনুশ্রী ও তাঁর পরিবার ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। তনুশ্রীর পরিবার তাঁর কাছে ৭ লাখ টাকা দাবি করে। দিতে না পারায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ নবকুমারের।