মেসির অনুষ্ঠান তৃণমূলের ‘হাইজ্যাকিং’, সরব সুকান্ত

0
120
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠান শাসকদল তৃণমূল কংগ্রেসের হাইজ্যাকিং-র কারণেই চরম বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এভাবেই রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন, এটি পশ্চিমবঙ্গ সরকারের মিসম‌্যনেজমেন্টের উদাহরণ। অনুষ্ঠানের আয়োজকরা সবাই মূলত তৃণমূল কংগ্রেসের লোক। এখন তারা আলাদা থাকার ভান করছে, কিন্তু বাস্তবে তৃণমূল এবং আয়োজকরা একই। মেসির চারপাশে যারা ছিলেন, সবাই তৃণমূলের লোকই ছিলেন। তারা ইভেন্টটি হাইজ্যাক করার চেষ্টা করেছে।
সুকান্ত মজুমদারের এই মন্তব্য এঙ্গেজমেন্টের রাজনৈতিক দিককে তীব্র করে তোলে। পুরো অনুষ্ঠানটি তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। এই ধরনের অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেয়।