মেসি-কাণ্ডের পরে প্রকাশ্যে পুলিশি কর্তব্যে ডিজি রাজীব

0
341
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে বিপর্যয়ের পরে শাস্তি’র মুখে পড়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

নজিরবিহীন ভাবে তাঁকে শোকজ করেছিল নবান্ন। তার জবাবও দিয়েছেন তিনি। কিন্তু তার পর থেকে নবান্নে নিজের দফতরে যাননি। অফিস করেছেন তাঁর ভবানী ভবনের দফতর থেকে। মেসিকাণ্ডের ১১ দিনের মাথায় বুধবার প্রথম তিনি ময়দানে নামলেন পুলিশি কর্তব্য পালনে। উর্দি পরে, হাতে ডায়েরি নিয়ে রাজীব পৌঁছে গিয়েছিলেন হুগলির ধনেখালির পুঁইনানে। সেখানেই আগামী ২-৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে মুসলিম ধর্মসম্মেলন বিশ্ব ইজতেমা। ছিলেন উদ্যোক্তাদেরও অনেকে। তাঁদের সঙ্গে কথা বলেন রাজীব। তাঁর সঙ্গে ছিলেন আইজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাগালভি-সহ জেলা পুলিশের কর্তারা।

দেখা যায় হাতের ডায়েরির সঙ্গে মিলিয়ে ধর্মসম্মেলনের মাঠের পরিকাঠামো যাচাই করছেন ডিজি। সরেজমিনে ঘুরে দেখেন মঞ্চও।