মেহুল চোক্সীর জামিনের আর্জি খারিজ বেলজিয়ামের আদালতে

0
142
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পাঞ্জাব ব্যাঙ্কের অর্থ তছরুপের মামলায় ধৃত মেহুল চোক্সীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বেলজিয়ামের আদালত।

এর ফলে তাঁকে ভারতে ফিরিয়ে আনার সম্ভাবনা অনেকটার বৃদ্ধি পেয়েছে। ধৃত হীরে ব্যবসায়ী মেহুল এবং তাঁর স্ত্রী ২০২৩ সাল তেকে বেলজিয়ামে বসবাস করছিলেন। স্বাস্থ্যের কারণে জামিনের আর্জি জানালেও তা খারিজ হয়ে গিয়েছে। গত ১২ এপ্রিল বেলজিয়ামের পুলিশ একটি হাসপাতাল থেকে ৬৫ বছরের মেহুলকে গ্রেফতার করেছিল। মেহুল রক্তের ক্যানাসারের চিকিৎসার কারণ দেখিয়ে সুইৎজারল্যান্ডে চলে যাওয়ার চেষ্টা করছিলেন।

সিবিআইয়ের একটি দল বেলজিয়ামে গিয়ে মেহুলকে প্রত্যর্পণের প্রক্রিয়ার কাজ শুরু করবে বলে গত সপ্তাহে সরকারি সূত্রে জানা গিয়েছিল।