
ব্যারাকপুরের সভায় প্রধানমন্ত্রীর হাতে বিজেপি বিধায়ক পবণ সিং রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দেওয়া নিয়ে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছেন বাংলায় থাকবেন, প্রার্থী হবেন অথচ বাংলার মণীষীদের সম্মান করবে না।
এটা চলতে পারে না। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ব্যারাকপুরের তণমূল প্রার্থী পার্থ ভৌমিকও। তণমূল প্রার্থী লিখেছেন যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, বাংলার ঋষি মণীষীদের সম্মান দিতে জানেনা। তারা কিভাবে বাংলা দখলের কথা ভাবে। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই মঞ্চেই ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবণ সিং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন । কিন্তু সেই ছবিটা উল্টো করে ধরে বিজেপির সংস্কৃতি নিয়ে তোপ দেগেছে তণমূল।
