মোদীর আমন্ত্রণে ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী

0
232
Prime Minister of Bangladesh in India at the invitation of Modi
Prime Minister of Bangladesh in India at the invitation of Modi
মাত্র ১০ দিনের ব্যবধানে ফের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  জুলাই মাসে  তাঁর চিন সফর, তার আগে দিল্লি সফর কূটনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।শুক্রবার বিকেলে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বিমান।
সেখানে জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র কীর্তি বর্ধন সিং। গুজরাটের ঐতিহ্যবাহী ডান্ডিয়া নৃত্যেরও আয়োজন করা হয় বিমানবন্দরে। বিদেশমন্ত্রক সূত্রের খবর, আগামী মাসে চিন যাওয়ার আগে দু’দিনের ভারত সফরে শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর অন্তত ১৪টি চুক্তি ও মউ স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলে খবর। সব মিলিয়ে ১০টির বেশি চুক্তি ও মউ স্বাক্ষর হতে পারে। এরমধ্যে অন্তত চারটির মেয়াদ শেষে পুনর্নবীকরণ হওয়ার কথা রয়েছে।এছাড়াও শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এরপর তিনি দিল্লির রাজঘাটের মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।শনিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। তারপর ফের রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলদেশের প্রধানমন্ত্রী।