মোদীর শপথেই আদানির শেয়ার বৃদ্ধি ঃ রাহুল

0
213
MODI R SAPATH AI ADANI R SHARE BRIDDHI RAHUL
MODI R SAPATH AI ADANI R SHARE BRIDDHI RAHUL
নরেন্দ্র মোদী শপথ নিলেই আদানির শেয়ার বেড়ে যায়। রবিবার হিমাচল প্রদেশে একটি সমাবেশে এমনভাবেই প্রধানমন্ত্রী মোদী ও আদানিদের একযোগে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি বলেছেন, যাঁরা শেয়ার কেনেন তাঁরা জানেন মোদী ক্ষমতায় থাকলে আদানির শেয়ার আকাশ ছোঁবে। ২২ পুঁজিপতির কথাই চিন্তা করেন মোদী। সংবিধান প্রসঙ্গে কংগ্রেস নেতার মন্তব্য, লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী জনগণের কণ্ঠস্বর হয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছেন। হাজার হাজার বছরের পুরনো চিন্তাভাবনা সংবিধান। ভারতের একটি বহু প্রাচীন কণ্ঠস্বর। কিন্তু বিজেপির লোকেরা সেই সংবিধানের ওপরেই আক্রমণ চালাতে চাইছে।