মোদী ক্ষমতায় এলে ২০০ বছর পিছিয়ে যাবে দেশ :এমকে স্ট্যালিন

0
235
If Modi comes to power the country will go back 200 years  Stalin
If Modi comes to power the country will go back 200 years Stalin
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় এলে ২০০ বছর পিছিয়ে যাবে দেশ। এমনই মন্তব্য করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন।
তাঁর দলকে এবারের নির্বাচনী প্রচারে বার বার আক্রমণ করতে দেখা গিয়েছ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পাল্টা জবাবে এমকে  স্ট্যালিন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে দেশ ২০০ বছর পিছিয়ে যাবে। ইতিহাস নতুন করে লেখা হবে। একই ভাবে বিজ্ঞানও পিছিয়ে যাবে। কুসংস্কারে গড়া কাহিনিকে গুরুত্ব দেওয়া হবে। ড. বি আর আম্বেদকরের লেখা সংবিধানকে বদলে দেওয়া হবে আরএসএসের নিয়ম দিয়ে। সেই সঙ্গেই তাঁর দাবি, বিজেপিকে একটা ভোট মানে তামিলনাড়ুর শত্রুকে একটা ভোট। এআইএডিএমকেকে একটা ভোট মানে রাজ্যের বিশ্বাসঘাতকদের একটা ভোট। এআইএডিএমকেকে ভোট দেওয়া আর বিজেপিকে ভোট দেওয়া একই।