মোদী মিথ্যে বললেও ধানদূর্বা, প্রশ্ন মমতার

0
312
mithhe kotha bolle o dhan durba mamata
mithhe kotha bolle o dhan durba mamata
সাধারণ মানুষ মিথ্যে বললে কানধরে ওঠবোস করে, আর প্রধানমন্ত্রী মিথ্যে বললে ধানদূর্বা দেওয়া হয়। তেহট্টের প্রচারে গিয়ে মোদী গ্যারান্টি ভাঁওতা বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন ১০০ দিনের কাজের টাকা, রাস্তা তৈরির টাকা এমনকি রেশনটাও বিন্যামূল্যে দেয় না। তারপরেও প্রচারে গিয়ে মিথ্যে বলেন। প্রধানমন্ত্রীকে প্রচারবাবু বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা বিজেপির কাছে দুয়োরানি সেজন্য বাংলাকে বঞ্চিত করে রেখেছে। আর তাতে ইন্ধন দিয়েছে এরাজ্যের বিজেপি নেতারা। মহুয়া মৈত্র-র সমর্থনে প্রচার থেকে তৃণমূল নেত্রী বলেছেন বিজেপি নেতারা বলছিলেন ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এবার তাঁদের নাক খত দেওয়া উচিত, নয়ত জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।