গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International মোদী যুদ্ধ থামাতে পারেন :  জেলেনস্কি

    মোদী যুদ্ধ থামাতে পারেন :  জেলেনস্কি

    0
    165
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে পারেন। এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
    এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ভারত একটি বিশাল দেশ।ভারতে বিপুল জনসংখ্যা। সেই দেশের প্রধানমন্ত্রী অবশ্যই পারেন যুদ্ধ থামাতে অগ্রণী হতে।
    তবে ইউক্রেন প্রেসিডেন্টের মতে, শুধু মুখের কথায় কাজ হবে না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দমাতে হলে রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ তৈরি করতে হবে। ভারতের সঙ্গে জ্বালানি বিষয়ে রাশিয়ার বোঝাপড়াকে ইঙ্গিত করে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, মস্কোর সঙ্গে চুক্তি বাতিল করে চাপ তৈরি না করলে যুদ্ধ থামানো কঠিন।ভলোদিমির জেলেনস্কি আরও জানিয়েছেন, শীত পড়তে শুরু করেছে। এই সময় নাগরিকদের জ্বালানির চাহিদা মেটাতে ইউক্রেন পরিকল্পিতভাবে এগোচ্ছে। তারমধ্যে যুদ্ধও চালাতে হচ্ছে। রাশিয়া ইউক্রেনের বেশ কিছু শিশুকে আটক করেছে। ওই শিশুগুলিকে মস্কো আগে ভারতের হাতে হস্তান্তর করতে পারে। তারপর ভারত ইউক্রেনকে ফেরত পাঠাতে পারে। ভারত বিষয়টি নিয়ে এভাবে ভাবতে পারে।
    ছবি  সৌজন্যে : এক্স