গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk মোবাইল-কম্পিউটারে ভূত গেমে আসক্ত, ছাত্রের ঝুলন্ত দেহ

    মোবাইল-কম্পিউটারে ভূত গেমে আসক্ত, ছাত্রের ঝুলন্ত দেহ

    0
    522
    S24 BARUIPUR BOY DIED FOR PLAYING GHOST GAME
    S24 BARUIPUR BOY DIED FOR PLAYING GHOST GAME

    মোবাইল-কম্পিউটারে ভূত গেমে আসক্ত হয়ে পড়া বছর ১৪-র ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। ঘটনার জেরে শোকের ছায়া বারুইপুরের দত্ত পাড়ায়।

    জানা গিয়েছে বছর ১৪-র সাগ্নিক নস্কর মোবাইল এবং কম্পিউটারে ভূতের একটি গেমে আসক্ত হয়ে পড়ে। সাগ্নিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী। বারবার গেম ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, বলে জানিয়েছেন সাগ্নিকের পরিবার। কিন্তু এর পরিণতি যে এত ভয়ঙ্কর হতে পারে তা ভাবতেই পারেনি কেউ। সাগ্নিকের বাবা জানিয়েছেন সকালে বাজার থেকে ফিরে দোতলার ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। এরপর ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভাঙা হয়। তারপরেই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।