গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk মোবাইল গেমের নেশায় আত্মঘাতী পড়ুয়া 

    মোবাইল গেমের নেশায় আত্মঘাতী পড়ুয়া 

    0
    1282
    Student commits suicide due to addiction to mobile games
    Student commits suicide due to addiction to mobile games

    ফের মোবাইল গেমের আসক্তে বলি ছাত্র। মোবাইল গেমের নেশায় আসক্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে পলিটেকনিক ছাত্রের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। পুলিশ সূত্রে খবর মৃত ছাত্র অর্জুন বর্মণ।

    পরিবার সূত্রে খবর, মৃত যুবক অর্জুন বর্মণ কোচবিহার পলিটেকনিক কলেজের ছাত্র। সবসময় মোবাইল গেমের নেশায় আসক্ত থাকতো সে।  সোমবার রাতের বেলা পরিবারের সবার সঙ্গে খাওয়া-দাওয়া করার পর মাঝ রাতে হঠাৎ রান্না ঘরের জানালায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় অর্জুন বর্মন। বিষয়টি পরিবারের লোকেদের নজরে আসলে সেখান থেকে দ্রুত তাঁরা ওই যুবককে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।