গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk মোবাইল নিয়ে বাবার সঙ্গে অশান্তি, আত্মঘাতী ছেলে  

    মোবাইল নিয়ে বাবার সঙ্গে অশান্তি, আত্মঘাতী ছেলে  

    0
    2916
    Disturbance with father over mobile phone suicidal son
    Disturbance with father over mobile phone suicidal son
    মোবাইল ফোন নিয়ে বাবার সঙ্গে অশান্তির জেরে আত্মঘাতী ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুরের মহেশতলায়। পুলিশ সূত্রে খবর মৃত যুবক কৌশিক মণ্ডল।
    জানা গিয়েছে, ঠাকুরপুকুর মহেশতলার চট্টা মাঝের পোল এলাকাযর বাসিন্দা মৃত কৌশিক মণ্ডলের সঙ্গে তাঁর বাবার মোবাইল নিয়ে প্রায়শই অশান্তি লেগে থাকত। এরপরই শুক্রবার রাতে সেই অশান্তি চরম আকার নেয়। অভিমানে রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কৌশিক মণ্ডল নামে ওই যুবক। রাত অবধি ওই যুবক বাড়ি না ফেরায় তাঁর পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু হলে শনিবার সকালে বাড়ির কাছের বাগানের আমি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে কালিতলা আশুতি থানার পুলিশ ।