ম্যান মেড বন্যা, ফের মুখ্যমন্ত্রীর তোপে ডিভিসি

0
137

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আবারও ডিভিসিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির বিরুদ্ধে ড্রেজিং না করার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ যেখানে ড্যামগুলো জলধারণ ক্ষমতা ৫ লাখ কিউসেক, সেখানে সেটা কমে হয়েছে এক লাখ কিউসেক। তাঁর আরও অভিযোগ আগে ডিভিসি জল ছাড়ার সময় রাজ্যকে জানাতো, কিন্তু এখন এমন সরকার কেন্দ্রে রয়েছে, তারা এসব মানে না।