
যত তল্লাশি হবে তত অস্ত্র বেরোবে। সন্দেশখালিতে বিদেশি অস্ত্রের ভাণ্ডারের খোঁজ মিলতেই আক্রমণে নেমেছে বিজেপি।
দলের সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন এর আগে বিজেপি অস্ত্র কারখানার খবর দিয়েছিল। তাঁর দাবি সন্দেশখালিতে একেকটা ব্লকে এত অস্ত্র রয়েছে যে রাজ্য পুলিশকে রুখে দিতে পারে। এদিকে সন্দেশখালির প্রশ্নে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন শেখ শাহজাহানকে রাজ্য পুলিশই গ্রেফতার করেছিল। তৃণমূল তাঁকে বহিষ্কার করেছে। কিন্তু বিজেপি ব্রিজভূষণের ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে। ক্রীড়াবিদরা ন্যায় পাননি। তারা আবার কিভাবে সন্দেশখালি নিয়ে প্রশ্ন তোলেন।
