
ফের অরবিন্দ কেজরিওয়ালকে যমুনার জল খাওয়ার চ্যালেঞ্জ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দিল্লির ভোটপ্রচারে গিয়া রাহুল বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল যমুনার জল পান করুক, তিনি তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করতে যাবেন।
রাহুল বলেছেন, কেজরিওয়াল বলেছিলেন, তিনি ক্ষমতায় এসে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা আনবেন। বলেছিলেন, দিল্লিতে দুর্নীতির অবসান ঘটাবেন, পাঁচ বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কার করবেন। তার পর সেখানে ডুব দেবেন। কিন্তু এখনও নদী অপরিষ্কার। তিনি তাঁকে বলছেন, কেজরিওয়াল যমুনার জল পান করুন। তার পর কংগ্রেস হাসপাতালে দেখা করবে। যমুনা নিয়ে প্রথম থেকেই বিরোধীদের নিশানায় রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল। যমুনায় বিষ মেশাচ্ছে হরিয়ানা, সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্কে জড়ান দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। একই অভিযোগ তুলেছিলেন অরবিন্দ কেজরিওয়ালও। তাঁরা দাবি করেন, হরিয়ানা সরকারের এমন অন্তর্ঘাতের ফলেই দিল্লিতে পানীয় জল সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। অবসরের পর কোন পদ পাবেন। দিল্লিতে প্রচারের শেষ দিনে দেশের মুখ্য নির্বাচন কমিশনা রাজীব কুমারকে এইভাবেই খোঁচা দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপপ্রয়োগ করে বিজেপিকে ভোটে জেতাতে সক্রিয় হলেও প্রয়োজনীয় পদক্ষেপ করছে না কমিশন।





