গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata যাঁরা ছিলেন তাঁরা মুখ খুলুন: শোভনদেব

    যাঁরা ছিলেন তাঁরা মুখ খুলুন: শোভনদেব

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দলে রাখতে হাতেপায়ে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর দাবির পাল্টা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যাঁদের নাম নিয়েছেন বিরোধী দলনেতা তাঁরা মুখ খুললে সবটা স্পষ্ট হবে।

    রাজ্যের পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন শুভেন্দু অধিকারী যে ধরণের কথা বলছেন তার কোনও ভিত্তি নেই। যাদের সাক্ষী রেখেছেন তারা মুখ খুলুন। এঁরা যতক্ষণ না কিছু বলছেন ততক্ষণ ধরে নিতে হবে রাজনৈতিক বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায় বিজেপির অন্দরেই কে বেশি তৃণমূল বিরোধী, কে কোন পদ পাবে তা নিয়েই প্রতিযোগিতা চলে।

    এজন্যই হয়ত শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করে থাকতে পারেন।