যাদবপুরে ব্রাত্য-র গাড়ি ভাঙচুর, ধুন্ধুমার

0
159

ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর, আক্রান্ত ওমপ্রকাশ মিশ্র সহ দুই অধ্যাপক। মাথা ফাটল এক ছাত্রের। ওয়েবকুপার বৈঠক ঘিরে রণক্ষেত্র যাদবপুর। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বৈঠক ঘিরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।