গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia যাদবপুর কাণ্ডের রেশ, বিশ্ববিদ্যালয়গুলিতে ধিক্কার দিবস পালন

    যাদবপুর কাণ্ডের রেশ, বিশ্ববিদ্যালয়গুলিতে ধিক্কার দিবস পালন

    0
    474
    ছবি সৌজন্যে : নিজস্ব

    যাদবপুরের সাম্প্রতিক অশান্তির রেশ গিয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। তৃণমূল ছাত্র পরিষদ, এসএফআই ও সিপিএমের সংঘর্ষকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়।

    সোমবারের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রতিবাদ, পাল্ট প্রতিবাদ তর্ক বিতর্ক থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছে। অন্যদিকে, ডিএসও-র পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান ও ধিক্কার দিবস পালন করা হয় মঙ্গলবার। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসও রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়।

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমাও দেওয়া হয়েছে ডিএসও-র তরফে।