গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk যার ইস্তফার জন্য অবস্থান, মেল করেছেন তিনিই, অবাক জুনিয়র ডাক্তাররা

    যার ইস্তফার জন্য অবস্থান, মেল করেছেন তিনিই, অবাক জুনিয়র ডাক্তাররা

    0
    242
    জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলতে চান, এই মর্মে যখন রাজ্য সচিবালয় নবান্ন থেকে ইমেল পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তখন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি রাজ্য সচিবালয় থেকে কোনও মেলই তাঁরা পাননি।
    যে মেল পাঠানো হয়েছে তা স্বাস্থ্যসচিবের নারায়ণ স্বরূপ নিগমের তরফে পাঠানো হয়েছে। যার পদত্যাগের দাবিতেই মঙ্গলবার স্বাস্থ্যভবন আন্দোলন চলছে। এমনকি তাঁদের দাবি এই মেল চূড়ান্ত অসংবেদনশীল। মেলে স্যার বলে অ্যাড্রেস করা হয়েছে। অথচ তাঁদের এই আন্দোলনে পুরুষ, মহিলা নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত ভূমিকা রয়েছে। এর থেকেই স্পষ্ট সরকারের দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হচ্ছে, তারা কি চাইছে। ভবিষ্যতে মেল পাঠালে সেদিকটি নজরে রাখা হয় তাঁর জুনিয়র চিকিৎসকদের তরফে কড়া ভাষায় তাও জানিয়ে দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন সরকারের মেলে কোনও সদর্থক বার্তা নেই। আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। তবে স্বাস্থ্যসচিবের তরফে যে মেল পাঠানো হয়েছে তা অপমানজনক। যতক্ষণ পর্যন্ত দাবি মানা হবে ততক্ষণ অবস্থান চলবে।