যুদ্ধের আবহে সরকারি সব দফতরে ছুটি বাতিল

0
238

যুদ্ধের আবহে সরকারি সব দফতরের ছুটি বাতিল করা হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সচিবালয় নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দেশের বেশ কিছু সীমান্ত রয়েছে এরাজ্যে। যদি কোথাও কখনও সাইরেন বাজে, মক ড্রিল হতে পারে তাই সব পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখতে এখন থেকে। তাই সরকারি সব দফতরের ছুটি বাতিল করা হল। নবান্নের নির্দেশিকায় আরও বলা হয়েছে আগের থেকে যাঁরা ছুটি নিয়ে রেখেছিলেন তাঁদেরও ছুটি বাতিল করতে হবে। যুদ্ধের আবহে সরকারি সব দফতরে ছুটি বাতিল