
ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই কুয়েতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েল-হামাস যুদ্ধে ইতিমধ্যেই আমেরিকা, লেবানন, ইরাকের মতো দেশগুলি নিজেদের জড়িয়ে নিয়েছে।
অন্যদিকে সৌদি আরব, কুয়েত মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ এমনকী এশিয়া, আফ্রিকার একাধিক দেশে এই যুদ্ধে আঁচ পড়তে শুরু করেছে। তবে ভারত এই দ্বন্দ্বের মাঝে মধ্যস্ততা বজায় রাখতে আগ্রহী। বুধবার ভারত সফরে এসেছেন কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়া। তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বৈঠক শেষে এক্স হ্যাণ্ডেলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কুয়েতের মন্ত্রী আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়া সঙ্গে বৈঠক সদর্থক হয়েছে। ভারতীয় নাগরিক যারা কুয়েতে রয়েছে, তাদের কল্যাণের জন্য আলোচনা হয়েছে। জনগনের স্বার্থে ভারত-কুয়েত ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে শুধু প্রধানমন্ত্রী নন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেছেন কুয়েতের বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কুয়েতে ভারতীয়দের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
তাঁরা মুম্বই থেকে ম্যাঞ্চেস্টার যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। তবে বিমানে যান্ত্রিক ত্রুটি থাকার জন্য ব্রিটেন, আমেরিকান নাগরিকদের সঙ্গে তাদেরও কুয়েতে নামতে হয়েছিল।
