যুদ্ধের মধ্যে শান্তি বৈঠকে ইজরায়েল – হামাস 

0
184
Israel Hamas in peace talks amid war
Israel Hamas in peace talks amid war
রাফায় যুদ্ধের মধ্যে মিশরে ফের হামাস এবং ইজ়রায়েলের মধ্যে শুরু হয়েছে শান্তি বৈঠক। সোমবার হামাস জানিয়েছিল, মিশরের শান্তিপ্রস্তাব অনুসারে যুদ্ধবিরতিতে তারা রাজি।
ইজ়রায়েল তাতে সায় দেয়নি। বরং বলেছিল, শান্তিপ্রস্তাবের শর্ত তাদের মঞ্জুর নয়। ফলে, মিশরের রাজধানী কায়রোয় নতুন করে শুরু হয়েছে শান্তি আলোচনা। উপস্থিত রয়েছেন ইজ়রায়েল ও হামাস দু’তরফেরই প্রতিনিধি। ইজ়রায়েল অবশ্য রাফায় হামলা থামায়নি। চোরাগোপ্তা হানা চলছে গাজ়া ভূখণ্ডের অন্য অংশেও। আকাশহানা ঘটেছে রাফায়, শোনা গিয়েছে গুলিবৃষ্টির শব্দ। রাষ্ট্রপুঞ্জের ত্রাণ সংগঠন, ইউএনআরডব্লিউএ-র দাবি, গত ৪৮ ঘণ্টায় অন্তত ৫০ হাজার মানুষ রাফা ছেড়ে চলে গিয়েছেন। তাঁদের কেউ আশ্রয় নিয়েছেন খান ইউনিসে, কেউ গিয়েছেন আল-মাওয়াস। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি-জেনারেল আন্তোনিয়ো গুতেরেসের কথায়, রাফায় ইজ়রায়েলের হামলা বিশ্বের অন্যতম কৌশলগত ত্রুটি, রাজনৈতিক বিপর্যয় এবং মানবতাবাদের দুঃস্বপ্ন।