
যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান করা যায় না। ইউক্রেন-মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।দু’দিনের ভারত সফরে এসেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ।
শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে সরকারি প্রতিনিধিস্তরের সপ্তম দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর।
বৈঠকের পরে প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত ভারত-জার্মানি উভয় দেশের জন্যই উদ্বেগের বিষয়। ভারত সর্বদা বিশ্বাস করে যে যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান করা যায় না। ভারত শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে সব রকম সাহায্য করতে তৈরি।প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে ভারত-জার্মানির সহযোগিতা পারস্পরিক আস্থার প্রতীক। দুই দেশের মধ্যে নতুন চুক্তি সন্ত্রাসবাদের সঙ্গে মোকাবিলা করার জন্য যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি স্থান পেয়েছে।
