যুদ্ধ হলে ক্ষতির আশঙ্কা জয়শঙ্করের

0
300
Jaishankar is afraid of loss in case of war
Jaishankar is afraid of loss in case of war
ইজরায়েল-ইরান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের চেহারা নিলে ভারতের উপর তার মারাত্মক প্রভাব পড়বে। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বেঙ্গালুরুতে একটি আলোচনাচক্রে এস জয়শঙ্কর বলেছেন, যদি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত আরও বাড়ে, তাহলে পশ্চিম এশিয়া থেকে আমদানিকৃত অশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে যাবে। আমদানির খরচ, জাহাজের খরচ, বিমার খরচ, জ্বালানির খরচ সমস্তই বাড়বে। তবে এই সংঘাতের কোনও প্রভাব আসন্ন লোকসভা ভোটে পড়বে না।আসন্ন নির্বাচনে এই মূল্যবৃদ্ধি কোনও প্রভাব ফেলবে কিনা, প্রশ্নের উত্তরে এস জয়শঙ্করের জবাব, নির্বাচনের একেবারে কাছে চলে এসেছে। আর কয়েক সপ্তাহের মধ্যেই ভোট শেষ। তাঁর মনে হয় না এর কোনও ফল পড়বে ভোটে। তবে রাজনৈতিক মহল বলছে, ইরান-ইজ়রায়েল সঙ্কট ভবিষ্যতে বিজেপির তথা দেশের অভ্যন্তরীণ আর্থ-রাজনৈতিক বৃত্তে ছায়াপাত করতে পারে। বিজেপির ভোটের ইস্তাহারে এবং প্রচারে ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডরের কথা বলা হয়েছে।