যুবতীর বাবাকে ইমপ্রেসে পাকড়াও ভুয়ো পুলিশ 

0
297
Young girls father caught by fake police
Young girls father caught by fake police
যুবতীর বাবাকে ইমপ্রেস করতে ভুয়ো পুলিশ অফিসার সেজে পাকড়াও যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুখুরিয়াতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সূত্রে খবর, পুখুরিয়া থানার আড়াইডাঙা অঞ্চলের লোখরা গ্রামের বাসিন্দারা ভুয়ো পুলিশ অফিসারকে ধরেন। লোখরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ এই ভুয়ো পুলিশ অফিসারটি বেশ কয়েকবার তাদের গ্রামে ঘোরাফেরা করেছে।এক যুবতীর সঙ্গে জোর করে সম্পর্ক তৈরির জন্য সেই যুবতীর বাবাকে পুলিশ সেজে হুমকিও দিত। মঙ্গলবার রাতে সেই যুবতীর বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটকে রাখে। তারপর সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুখুরিয়া থানার পুলিশ।