
সদ্য যুবতী জিনতকে খুঁজতে এবার পুরুলিয়ায় হাজির পুরুষ সঙ্গী। মঙ্গলবার বেলপাহাড়ির মনিয়াডি জঙ্গল থেকে ইউ টার্ন নিয়ে বাঘ আবারও সেই পুরুলিয়ার বন্দোয়ানের রাইকার জঙ্গলে রয়েছে।
তাই যে যে জায়গায় ঠিক জিনাত ছিল সেই জায়গায় কি যাচ্ছে পুরুষ বাঘটি সেই বিষয়গুলোর নজর রাখছে বন দফতর। মঙ্গলবার সকালে বন্দোয়ানের রাইকার পাহাড় সংলগ্ন নেকড়া গ্রামের পাশে বেলডুংরি পাহাড়তলি জায়গায় অসংখ্য পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। এরপরেই খবর দেওয়া হয় বনদফতরকে। নিয়ে যাওয়া হয় সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত টিম। মঙ্গলবার সকাল থেকে বান্দোয়ানের রাইকা সংলগ্ন বিভিন্ন জঙ্গল পাহাড়ে তল্লাশি চালানো হয়।
কেশরা, নেকড়া, লাউপাল, উদোলবনি সহ একাধিক গ্রামে এখন নতুন করে তৈরি হয়েছে বাঘের আতঙ্ক।
