যেখানেই হাত দিচ্ছেন সেখানেই বিগত সরকারের দুর্নীতির খোঁজ মিলছে। নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের সূচনায় এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে রাজ্যের একাধিক জায়গায় পুরুষকেও লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। পুরুষকেও বিধবা ভাতা দিয়েছে। তিনি বলেছেন, পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিধবা ভাতার টাকা পৌঁছে যেত।
গ্রাম থেকে শহর
News & Much More
