যেখানে যাই হোক পশ্চিমবঙ্গে উৎপাত হয় : দিলীপ

0
265
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গে যে কোনও ধরনের অশান্তিতে বাংলাদেশী অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের এগিয়ে দেওয়া হয়, সিএএ পাস হওয়ার সময়ও রাজ্যে প্রায় ৬০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছিল।
যেখানে যাই হোক পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়ে, জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের সংঘর্ষে নিয়ে দাবি করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে এক্স হ্যান্ডেলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশে পরিণত করছেন, যেখানে ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য আইনশৃঙ্খলাকে বিসর্জন দেওয়া হয়েছে।
বিজেপি নেত্রী কেয়া ঘোষ এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনামূলক বক্তব্যের জেরে মালদহের নিমতিতা স্টেশনে ওয়াকফ আইনের বিরোধীতা করে ঘন্টার পর ঘন্টা ট্রেন আটকে রাখা হয়েছে।