যে রাজ্যে পদপিষ্ট হয়েছে সেখানে আগে রাষ্ট্রপতি শাসন হোক, পাল্টা ফিরহাদ

0
94
ছবি সৌজন্যে : নিজস্ব

যে রাজ্যে পদপিষ্ট হয়ে এত মানুষের মৃত্যু হয়েছে, সেখানে আগে রাষ্ট্রপতি শাসন জারি হোক। শুভেন্দু অধিকারীকে পাল্টা মহাকুম্ভ-র কথা স্মরণ করিয়ে দাবি তুলেছেন ফিরহাদ হাকিম।

তাঁর কথায় শুভেন্দু অধিকারী একজন জনপ্রতিনিধি। তাই নিজেকে ভিআইপি ভাবা উচিত নয়। মিথ্যাকে বারবার প্রচার করে সত্যি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। মেয়র ফিরহাদ হাকিম আরও বলেছেন বিজেপির কি আছে, যে তাকে লাঠি দিয়ে মারতে হবে।

শেষে টিপ্পনির সুরে বলেছেন বিজেপির কাছে হাইকোর্ট, ইডি, সিবিআই সব আছে, কিন্তু তৃণমূলের কাছে মানুষ আছে। তাই এসব করে কোনও লাভ নেই।