যোগেশচন্দ্রে রংয়ের বদলে লঙ্কার গুঁড়ো, ওসিকে ডেকে পাঠালো হাইকোর্ট

0
1900
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

যোগেশচন্দ্র কলেজে অশান্তির ঘটনায় চারু মার্কেট থানার ওসিকে ডেকে পাঠালেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

যোগেশচন্দ্র চৌধুরি কলেজে বুধবার শুধু রং নয়, লঙ্কার গুড়ো, হলুদ গুড়ো ছোঁড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। হাইকোর্টে এমনই দাবি করেছেন মামলাকারী ছাত্র। সাবির আলি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মাফিয়ারাজ চালানোর অভিযোগ করা হয়। পুলিশকে বারবার বলার পরেও কিছু হয়নি। পুলিশকে প্রচুর চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডে কলেজ কর্তৃপক্ষ। পুলিশের চোখের সামনেই সবটা হয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। আদালতে এমনটাই দাবি করেছে মামলাকারী ছাত্র। পাল্টা সাবির আলির আইনজীবী জানিয়েছেন তাঁর মক্কেল একটি স্বীকৃত দলের ছাত্র নেতা। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে। প্রিন্সিপালের প্ররোচনায় এসব করা হচ্ছে। প্রিন্সিপাল একটি রাজনৈতিক দলের মুখপাত্র এমটাই দাবি করেছেন সাবির আলির আইনজীবী। ছাত্ররা যেখানে অভিযোগ করছে সেখানে আদালতকে খতিয়ে দেখতে হবে।

কলেজে এটা চলতে পারে না। মন্তব্য করেছেন বিচারপতি। ভবিষ্যতে এরকম হলে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।