
হাইকোর্টের নির্দেশের পর যে সমস্ত শিক্ষক-শিক্ষিকরা চাকরিচ্যুত হয়েছিলেন, তাদের লড়াইয়ে পাশে থাকতে এবং তাঁদের আইনি সহায়তা দিতে নতুন পোর্টাল চালু করেছে বিজেপি। চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও।
ওই পোর্টালে চাকরিহারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নাম নথিভুক্ত করতে পারবেন। আইনের পথে তাঁদের পাশে থাকবে বিজেপি। এ ছাড়া, হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্য চাওয়া যেতে পারে। রাজ্য বিজেপির তরফে নতুন পোর্টাল চালুর কথা ঘোষণা করা হয়েছে।ডব্লুডব্লুডব্লু.বিজেপিলিগালসাপোর্ট.কম ওয়েবসাইটে গিয়ে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরিহারারা। হেল্পলাইন নম্বরটি হল— ৯১৫০০৫৬৬১৮। নম্বর এবং পোর্টাল প্রকাশ করে বলা হয়েছে, বাংলার যোগ্য শিক্ষকেরা আইনি সহযোগিতার জন্য নাম এবং তথ্য নথিভুক্ত করুন আমাদের পোর্টালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী, বিজেপি যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে দায়বদ্ধ।
