গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Burdwan যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে মোদি 

    যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে মোদি 

    0
    718
    Modi is on the side of eligible job seekers 1
    Modi is on the side of eligible job seekers 1
    পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে তিনি এবং তাঁর দল রয়েছে বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ধমানে নির্বাচনী প্রচারে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত তুলোধনা করেছেন বিজেপির ষ্টার ক্যাম্পেনার।
    আর দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াইয়ে এবং চ্যালেঞ্জে বিরোধীদের পা কাঁপছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বক্তব্য পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতির কারণে যোগ্য চাকরিপ্রার্থীরা তাদেঁর অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর দোল বিজেপি এই যোগ্য প্রার্থীদের পশে আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী জনিয়েছেন তিনি ইতিমধ্যেই যোগ্য চক্রপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়ার জন্য দলের লিগাল সেলকে নির্দেশ দিয়েছেন। তাঁর মন্তব্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির টাকা গুনতে গুনতে মেশিনও ক্লান্ত হয়ে পড়ছে। তবুও তৃণমূল কংগ্রেস সেই দুর্নীতিকে এখনো প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এই দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন কংগ্রেস এবং তার সহযোগী দোল তৃণমূল কংগ্রেস ইন্ডি জোটের মাধ্যমে সেই দুর্নীতিকেই আরো প্রশ্রয় দিয়ে মানুষের সর্বনাশ করছে। যা তিনি আটকাচ্ছেন বলেই তাঁর বিরুদ্ধে সভা সমাবেশে তির্যক মন্তব্য করছেন বিরোধীরা।