
চাকরিহারাদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। সল্টলেকের করুণাময়ীতেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ।
এরপরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এরপর টেনে হিঁচড়ে গ্রেফতার করা হয় বিক্ষোভকারীদের। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন চাকরির প্যানেলের জটিলতার মূল কাণ্ডারি এসএসসি ও রাজ্য সরকার। এর আগে যারা পর্যদের মাথায় ছিলেন তারা বারবার বলেছেন প্রশাসনের শীর্ষ নেতৃত্বের ভূমিকাতেই এই ষড়যন্ত্র হয়েছে। আদালতের নির্দেশ মত ২৩ লাখ ওএমআর সিট আপলোড করতে হবে ওয়েবসাইটে, তাহলে ওই ওএমআর শিটগুলো মূল্যায়ন করে নতুন অ্যাকাডেমিক নম্বর যেটা এসএসসির কাছে আছে সেগুলো দিয়ে নতুন করে প্যানেল তৈরি করা যেতো। কিন্তু তা না করে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার,এসএসসি।তার বিরুদ্ধেই প্রতিবাদ ।









