
অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স গিল্ড।দিন কয়েক আগে বাংলা বিনোদন দুনিয়ার এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন।
সপ্তাহ দুই না কাটতেই পদক্ষেপ করল ডিরেক্টর্স গিল্ড। অরিন্দম সাসপেন্ড হতেই দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান হল বলে মন্তব্য করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর দাবি, তিনি ভাবেননি এ জন্মে এমন বিচার নিজের চোখে দেখতে পারবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন তাঁর প্রার্থনা শোনার জন্য। গত কয়েক বছরে, বিভিন্ন সময় একাধিক অভিনেত্রী অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। যদিও প্রতিবারই পরিচালক তাঁদের অভিযোগ মিথ্যা বলেই দাবি করেছেন। তবে এ বার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’র পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্যপরিচালককে সাসপেন্ড করা হচ্ছে।








